শাহজালালে ১৯ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক :

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযান চালিয়ে ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, যৌথ অভিযান চালিয়ে বিমানের কার্গো হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় ১৯ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৪৫ কোটি টাকা।

এদিকে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর  বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *