ফের সিনেমার গানে কণ্ঠ দিলেন ইমরান-ন্যান্সি

বিনোদন ডেক্স :

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে প্লেব্যাক করছেন দুই তারকা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা নতুন একটি দ্বৈত গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। রোমান্টিক ঘরানার এই গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর ন্যান্সি ও ইমরানের এই গানকে ঘিরে সংগীতাঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দদায়ক। গানটির কথা ও সুর অত্যন্ত মনোমুগ্ধকর, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। দীর্ঘ বিরতির পর এমন একটি মানসম্মত চলচ্চিত্রের গান গাইতে পেরে ভালো লাগছে।

অন্যদিকে ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি বাংলা সংগীতের অন্যতম শক্তিশালী কণ্ঠশিল্পী। তাঁর সঙ্গে দ্বৈত গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। নতুন গানটি নিয়েও তিনি বেশ আশাবাদী।

‘শিকার’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিংয়ের জন্য শিগগিরই পুরো টিম নেপালে যাবে বলে জানা গেছে। সেখানে ছবিটির সম্পূর্ণ শুটিং সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *