ট্রাম্প একজন ‘লুজার’: জো বাইডেন

আন্তর্জাতিক ডেক্স :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘লুজার’ বা ব্যর্থ ব্যক্তি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অহমিকা প্রদর্শন ও দুর্নীতির অভিযোগ এনেছেন।

ম্যারিল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির একটি গালা ইভেন্টে বক্তব্য দেন বাইডেন। এটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় শনিবার। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলটির প্রার্থীরা সেখানে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

বক্তব্যে ট্রাম্পের তীব্র সমালোচনা করে বাইডেন বলেন, ট্রাম্প স্বেচ্ছায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাটোর গুরুত্বকে খাটো করেছেন। সংস্থাটির ক্ষতির জন্যও তিনি দায়ী। তাঁর বিভিন্ন পরিকল্পনা ‘দম্ভের বহিঃপ্রকাশ’।

ট্রাম্পের কিছু কর্মকাণ্ডের কথা স্মরণ করে জো বলেন, ডোনাল্ড নিজের বলরুম তৈরির জন্য হোয়াইট হাউসের ‘ইস্ট উইং’ ভেঙে ফেলেছিলেন। কেনেডি সেন্টারে নিজের নাম জুড়ে দিয়েছিলেন। এমনকি লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল মেরামতের জন্যও নিজের লোক নিয়োগ দেন।

এসব প্রসঙ্গ সামনে এনে এক সময় বাইডেন বলেন, ‘উফ, ভাবা যায়, কী এক লুজার

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *