ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহে ঘুমন্ত জাহাঙ্গীর আলম জনি (৬২) নামে একজনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (২৯ জুন) দুপুরে ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ি এলাকায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নির (৪২) বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ফারজানা আগের ঘরের স্বামী ও তিন সন্তান রেখে জনিকে বিয়ে করেন। বিয়ের পর ফারজানার বাড়িতে থেকে রাজধানীর সোনারগাঁ হোটেলে চাকরি করেন জনি। সম্প্রতি ফারজানা হোটেলে কোনো এক মেয়ের সঙ্গে জনির পরকীয়ার সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।

রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর ঘুমন্ত অবস্থায় ফারজানা তার স্বামী জনির গলা কেটে হত্যা করে। সকালে পালানোর সময় রক্ত দেখে এলাকাবাসী ফারজানাকে আটক করে থানায় খবর দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ফারজানাকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামীর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *