জাপানের ব্রাজিল বধের স্বপ্ন

স্পোর্টস ডেক্স :

ফুটবলে বিশ্বশক্তি হওয়ার লক্ষ্য নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে জাপান। বিশ্বকাপ মঞ্চেও ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেছে এশিয়ার দেশটি। ১৯৯৮ সালে অভিষেকের পর অষ্টমবারের মতো বিশ্বকাপ আসরে অংশ নেওয়া জাপান টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার কৃতিত্ব দেখানো জাপান শেষ ৩২-এর লড়াইয়ে আজ রাতে টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। যে ম্যাচে জাপানেরও জয়ের সুযোগ রয়েছে বলে মনে করেন দেশটির কোচ হাজিমে মরিয়াসু।

বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় জাপান। ম্যাচ শেষে টুর্নামেন্টের দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে মরিয়াসু। তিনি বলেন, ‘আমরা নিজ যোগ্যতায় সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়ে‍ছি। আমি মনে করি, এটা গ্রুপে তৃতীয় হয়ে এবং অন্য দলের কাঁধে চড়ে নকআউট পর্বে ওঠার চেয়ে অনেক ভালো ফলাফল।

রাশিয়া ও কাতার বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিলেও কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় জাপান। এবারও গ্রুপ পর্ব পেরোতেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে এশিয়ান জায়ান্টদের।

তবে এ ম্যাচ নিয়ে জাপান ভীত নয় বলে পরিষ্কার জানিয়ে দেন মরিয়াসু, ‘আমি প্রতিপক্ষ হিসেবে এমন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষেই খেলতে চাই, যে ব্রাজিল জয়ের জন্য মরিয়া থাকবে। তারা অবশ্যই শক্তিশালী দল। কিন্তু আমি মনে করছি, ম্যাচে আমাদেরও জয়ের সুযোগ রয়েছে। আমাদের প্রতিপক্ষের দুর্বলতাগুলো খুঁজে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যেন আমরা দল হিসেবে পরবর্তী স্তরে উন্নীত হতে পারি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *