বিপর্যস্ত ভেনেজুয়েলার জরুরি সহায়তা দিল কানাডা

আন্তর্জাতিক ডেক্স :

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জরুরি মানবিক সহায়তায় ৫০ লাখ কানাডিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই অর্থ উদ্ধার অভিযান, জরুরি চিকিৎসা, আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহে ব্যয় করা হবে।

কানাডা সরকার জানিয়েছে, সহায়তার অর্থ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও কারিগরি সহায়তা দিতেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে অটোয়া।

সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত ২৩৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এবং বহু ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মার্ক কার্নি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে কানাডা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *