ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম চত্বর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বর থেকে রুমন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে রান্না ঘরের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্না ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *