এলজিইডির ক্ষমতাধর আবু ফাত্তাহ কোথায়? দুর্নীতির সিন্ডিকেট ও কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আলোচিত ও বিতর্কিত চরিত্র আবু ফাত্তাহকে ঘিরে নতুন করে উঠেছে নানা প্রশ্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ২০১০ সালে কনসালটেন্ট হিসেবে এলজিইডিতে প্রবেশের পর ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের সুপারিশে মোটা অঙ্কের বেতনে মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি এলজিইডির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অস্বাভাবিক প্রভাব বিস্তার করতে শুরু করেন।

দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট গঠনের অভিযোগ

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবু ফাত্তাহ এবং প্রধান প্রকৌশলীর সহকারী আব্দুল মান্নানসহ কয়েকজন কর্মকর্তা মিলে এলজিইডিতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।এই সিন্ডিকেটের বিরুদ্ধে বদলি,পদোন্নতি এবং কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগও উঠে এসেছে।সংশ্লিষ্টদের দাবি, এই চক্রের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, এলজিইডির অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তেও তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল।

     ক্ষমতাধর’ থেকে পলাতক

সরকার পরিবর্তনের পর আবু ফাত্তাহ আর প্রকাশ্যে দেখা যাচ্ছেন না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে সিরাজগঞ্জ এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছেন।

উঠছে যেসব প্রশ্ন,কীভাবে একজন কনসালটেন্ট এলজিইডির অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হলেন?তার বিরুদ্ধে ওঠা নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগের তদন্ত কি হবে?দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে?এলজিইডিতে গড়ে ওঠা কথিত সিন্ডিকেটের নেপথ্যে আর কারা ছিলেন?

এলজিইডিকে ঘিরে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *