৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ড প্যারাগুয়ের

স্পোর্টস ডেক্স :

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচটা তাই প্যারাগুয়ে আর তুরস্ক দুই দলের জন্যই টিকে থাকার লড়াই।

রেকর্ডটা ছিল ইসমাইল সাইবারির। এই ঘণ্টা চারেক আগেই তিনি করেছিলেন রেকর্ডটা। সে রেকর্ডটার এক দিনও টিকল না।

তুরস্ক আর প্যারাগুয়ের ম্যাচেই ভেঙে গেল সেটি। ম্যাচের ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে এই রেকর্ড কেড়ে নিয়েছেন মাতিয়াস গালার্জা। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট তুরস্ক গোলরক্ষক উগুরকান চেকিরকে ফাঁকি দিয়ে জড়িয়েছে জালে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *