স্পোর্টস ডেক্স :বিশ্বকাপের গ্রুপ এইচের লড়াই জমে উঠেছে। স্পেনকে রুখে দিয়ে ১ পয়েন্ট তুলে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। শীর্ষে থাকার লড়াইয়ে দুদলই চাচ্ছে এগিয়ে থাকতে।
বাংলাদেশ সময় রাত ৪টায় শুরু হওয়া উত্তেজনা পূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে যুগান্তরের পাতায়। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
ম্যাচ শেষে: সৌদি আরব ১:১ উরুগুয়ে
ম্যাচের শুরুতে অঘটনের ইঙ্গিত দেয় সৌদি আরব। হাসান আল তামবাক্তির হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে আব্দুলেলাহ আল আমরি কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে অবিশ্বাস্য এক লিড এনে দেন।
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে উরুগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করার পর অবশেষে সমতায় ফেরে তারা। ম্যাক্সি আরাউজো কাছ থেকে ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করে দলকে হার এড়ান। তাতেই ভাগাভাগি হয় পয়েন্ট।