চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

আজাদ হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছে। এসময় সতর্কতাবস্থায় টহলরত বিজিবি জওয়ানরা তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করার জন্য নিয়ে আসা নারী পুরুষের দলটিকে সেদেশে ফিরিয়ে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কি.মি. সীমান্ত এলাকা আর ঝিনইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীন চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কি.মি. ও চুয়াডাঙ্গা জেলার ৩৪ দশমিক ৫ কি.মি. সীমান্ত এলাকা।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *