প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়াটা আমাদের ভাগ্যের জোর: দানিলো

স্পোর্টস ডেক্স :

মরক্কোর সাথে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথমার্ধের নড়বড়ে পারফরম্যান্সের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে দলের ফুটবলারদের ওপর কোনো ক্ষোভ ঝাড়েননি সেলেসাও বস কার্লো আনচেলত্তি। বরং প্রথম ম্যাচের চাপ এবং দলের কিছু কমতির কথা অকপটে স্বীকার করে সমালোচকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

আনচেলত্তি বলেন, আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে আমরা ম্যাচে কী করেছি। আমরা ভালো খেলতে পারিনি, দলে ভারসাম্যের অভাব ছিল এবং আমরা বেশ কয়েকবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। তবে প্রথম ম্যাচেই কোনো দল নিখুঁত হবে, এমনটা আশা করা ভুল। প্রথম ম্যাচ জিতেই কেউ বিশ্বকাপ জয় করে ফেলে না। আমাদের ভুলগুলো দেখে ধাপে ধাপে উন্নতি করতে হবে।

দ্বিতীয়ার্ধে কাসেমিরো ও ইবানিয়াজকে তুলে ফাবিনিও ও দানিলোকে নামানোর ট্যাকটিক্যাল পরিবর্তনের বিষয়ে তিনি জানান, এই পরিবর্তনের কারণেই দল পরে খেলায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোর আগে দলের মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ৬৭ বছর বয়সী এই কোচ সাফ জানিয়ে দেন, আমরা শতভাগ আত্মবিশ্বাসী। ফুটবলে সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না, সমালোচনা মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *