কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী

×

বিএসএফের এ তৎপরতা টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। ছবি: সমকাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

 প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১১:২৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।

বিএসএফের এ তৎপরতা টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় জনগণ ও বিজিবির যৌথ প্রতিরোধে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন জানান, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিরা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ‘ভোরের দিকে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সতর্ক প্রহরা এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *