জর্ডানের বিমানঘাঁটিতে এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেক্স :

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের একটি বিমানঘাঁটিতে দূরপাল্লার কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা অবস্থান করছিল।

আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের এয়ারোস্পেস ফোর্স চালানো হামলায় ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি বৃহত্তর পালটা অভিযানের অংশ, যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন বিমান ও নৌঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের বাহিনী যে কোনো নতুন মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ‘চূড়ান্ত ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং পরবর্তী উত্তেজনার পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *