মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন দুইজন যাত্রী।

শনিবার সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলীতে একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা দুই যাত্রী ও হেলপার আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে যাত্রী ও বাসের হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সকাল পৌনে ৮টায় হেলপার মোহাম্মদ রফিককে মৃত ঘোষণা করেন। আহত মো. ফিরোজ ও মো. রনি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *