জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

জয়পুরহাটে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর ও পাঁচবিবি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো. হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পোরা মফিজের ছেলে কৃষক সামছুদ্দিন (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী।

পরিবার বরাত দিয়ে ওসি নূরে আলম সিদ্দীকী জানান, সদর উপজেলার থিয়ট বিলপাড়া এলাকায় জ্বালানির জন্য ধানের নাড়া কাটছিলেন জাহানারা বেগম। আবহাওয়া খারাপ হয়ে আসায় তিনি কাজ শেষে বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপরদিকে পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের কৃষক সামছুদ্দিন ধানক্ষেতে কাজ করছিলেন। বাড়ি ফেরার পথে তিনিও বজ্রপাতে আহত হন। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *