ভারত-ওমান বাণিজ্য চুক্তি চালু, উপসাগরে খুলছে বিকল্প রুট

আন্তর্জাতিক ডেক্স:

ভারত-ওমান সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) ফলে ভারতীয় রপ্তানিকারকরা ওমানের ৯৮.০৮ শতাংশ শুল্ক লাইনে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবেন, যা ভারতের মোট রপ্তানি মূল্যের ৯৯.৩৮ শতাংশকে অন্তর্ভুক্ত করে।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই চুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা নতুন বাজার তৈরি, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে।

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই চুক্তি কার্যকর হলো, যা আন্তর্জাতিক সমুদ্রপথে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি করেছে।

গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসকাট সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যা চলতি মাস থেকে কার্যকর হবে।

এই বাণিজ্য চুক্তির ফলে ভারতের পণ্য রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রকৌশল পণ্য, ওষুধ, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, সামুদ্রিক পণ্য, বস্ত্র, রাসায়নিক, ইলেকট্রনিকস, প্লাস্টিক, রত্ন ও গয়না খাতের জন্য বাজারে প্রবেশাধিকার আরও সহজ হবে।চুক্তির আওতায় বেশ কয়েকটি ভারতীয় পণ্য ওমানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক মধু, কাজু বাদাম, হাড়বিহীন মাংস, বেকারি পণ্য, চকলেট ও চিনি জাতীয় মিষ্টান্ন, মিনারেল ওয়াটার, চিজ, দই, দুধ, ক্রিম, হিমায়িত মাছ এবং মাখন।সিইপিএ চুক্তির ফলে ভারতের প্রাণিজ ও উদ্ভিজ্জ চর্বি ও তেল রপ্তানিও সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে, যেগুলোর ওপর বর্তমানে ওমানে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপিত রয়েছে। এই চুক্তি ওমানের বাজারে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ডিম রপ্তানির মতো খাতেও শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ায় প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *