সায়েম মাহমুদ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পটিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর ঘোষিত ৮২ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মীর মনছুরল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে অ্যাডভোকেট মুহাম্মদ আরমান আজাদকে।।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ ইলিয়াস কায়সার, মনির আহমদ, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, মাইনুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিমকে।
জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্যসচিব জুবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন নতুন এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. শহিদুল ইসলামকে। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মিজানুর রহমান জুয়েল, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ আসিফ, অবসরপ্রাপ্ত কমান্ডার মুজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার হায়দার আলীকে।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নুরুল মোস্তফা মুনিরীকে। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. নুরুল আলম ও মুহাম্মদ ওমর ফারুককে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জাহেদুল হক, হারুনুর রশিদ, আব্দুল মান্নান (খরনা), রবিউল হাসান মিশকাত, আব্দুল নূর আরজু, মো. মিজান হোসাইন, দৌলত খান ও মো. আব্দুল্লাহকে। দপ্তর সম্পাদক করা হয়েছে আরফাতুর রহমানকে। সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে মো. রায়হান ইসলাম, গাজী মোহাম্মদ ইশতিয়াক ও মুহাম্মদ আব্দুল্লাহ আইমন সাদিকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে শাহাদাৎ হোসেন অভিকে এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে সায়েদ ছিদ্দিক সোহাগকে।
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান তুষারকে। কোষাধ্যক্ষ করা হয়েছে হাফেজ মোহাম্মদ আবু তৈয়বকে। সহ-কোষাধ্যক্ষ করা হয়েছে মো. আলী ইমাম ও হাবিব উল্লাহকে।
সমাজকল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার রেজাউল হককে এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে মো. সাখাওয়াত হোসেন তুষারকে।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে মোহাম্মদ রায়ানকে। শিক্ষা সম্পাদক করা হয়েছে আব্দুল মান্নান মাস্টারকে এবং সহ-শিক্ষা সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ফয়সাল হোসেনকে। নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে জান্নাতুল ফেরদৌসকে এবং সহ-নারীবিষয়ক সম্পাদক করা হয়েছে আফসানা মিমিকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আবু ইউসুফ, আব্দুল মান্নান, নুরুল হক সওদাগর, মোহাম্মদ কানন, আব্দুল জলিল, মনিরুল আহমেদ, কামরুল ইসলাম, মো. জলিল, মো. সেলিম, আনসারুল হক বাবুল, ফাতেমা বেগম, মামুনুল ইসলাম, মো. নাসির উদ্দিন, আব্দুল মান্নান, মুহাম্মদ বিন নাছির সিকদার, শফিকুজ্জামান, মো. জামাল, এম.ডি. বাবলু চৌধুরী, হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, মো. নিজাম উদ্দিন, সাখাওয়াত হোসেন, নুরুল আবছার, হাফেজ শাহাদাত হোসেন, তৈয়বুর রহমান, জয়নাল আবেদীন, রাগিব ইবনে আলম (সাদাফ), মোহাম্মদ উল্লাহ চৌধুরী, ইয়াছিন আরাফাত, সিয়াম ইয়াছিন সামির সাইদ, মো. সাব্বির আহমেদ, মো. জাহেদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দীন, মো. আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ এমরুল হোসেন, মো. আব্দুল বারেক, মোনতাহিনা হাসনাত, নিতু মুহাম্মদ, নাজিবুস সোবহান, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ হানিফ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, নতুন এ কমিটির মাধ্যমে পটিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রয়োজনে এ কমিটিতে সংযোজন-বিয়োজনও হতে পারে। এনসিপি এখন গণমানুষের দল।