জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামদানী এবি পার্টির নাম, পদবি বা কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারবেন না। তার কোনো ব্যক্তিগত কার্যকলাপের দায়ভার দল বহন করবে না। গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে মহানগর শাখার জন্য একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত করা হবে।

এতে আরও বলা হয়, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে পক্ষ নেওয়া বা সহিংসতায় জড়ানো দলীয় নীতি পরিপন্থি।উল্লেখ্য, বুধবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতের দুইপক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনায় একটি পক্ষের সঙ্গে যোগ দিয়ে সামদানী জামায়াত নেতার গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ার পর কেন্দ্রীয় কমিটি এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *